পিরামিড সম্পর্কে মজার তথ্য
মিশরের পিরামিডের কথা কে কে শুনেছ? আচ্ছা সবাই শুনেছ? বেশ। চলো আজ বিশাল এই পিরামিড সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেই। ছোট-বড় মিলিয়ে মিশরে প্রায় ১৩৮টি পিরামিড রয়েছে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড। এটি খুফুর পিরামিড হিসেবেও পরিচিত। এগুলোর অধিকাংশই বানানো হয়েছিল প্রাচীন ও মধ্যকালীন ফারাওদের রাজত্বকালে তাদের ও তাদের স্ত্রীদের সমাধিসৌধ হিসেবে। খ্রিষ্টপূর্ব প্রায় ২৫০০ হাজার বছর আগে এই পিরামিডের সৃষ্টি বলে ধারণা করা হয়। সবচেয়ে বড় খুফুর পিরামিডের উচ্চতা প্রায় ৪৮১ ফুট। এটি ৭৫৫ বর্গফুট জমির ওপর অবস্থিত। খুফুর পিরামিডের ওজন ৫৭ লাখ ৫০ হাজার টন। যেখানে বর্তমানের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফার ওজন ৫ লাখ টন। ধারণা করা হয় ২.৩ মিলিয়ন পাথরের বিশাল বিশাল টুকরা দিয়ে পিরামিড বানানো হয়েছে। যেখানে প্রতিটি পাথরের টুকরার ওজন প্রায় ২.৫ টনের মতো। তবে কিছু কিছু পাথর খণ্ডের ওজন ছিল প্রায় ৬০ টন, দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মতো। পিরামিডের সামনে মানুষগুলোকে কত্ত ছোট লাগছে দেখেছো! গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের মতে, প্রায় ২০ বছর ধরে ১ লাখ শ্রমিকের দ্বারা গিজার পিরামিডটি তৈরি করা হয়। স্থপতি ...